2nd September, 2025

কেমন আছে আপনার 'হার্ট'? বুঝিয়ে দেবে এই পরীক্ষাটি

images/tmt test.jpg

‘My Heart will go on’...টাইটেনিক সিনেমার এই বিখ্যাত গানটা আমাদের মধ্যে বেশ জনপ্রিয়। এই গানটার বাংলা মানে করলে দাঁড়ায়.... হার্ট ঠিকঠাকই চলছে। আর হার্ট ঠিক মানেই শরীর ফিট। কিন্তু যখন হার্টে কোনো সমস্যা শুরু হয়, তখন শরীরও সঠিকভাবে কাজ করতে পারে না। বুকে ব্যথা থেকে শুরু করে হাঁটলে শ্বাসকষ্ট কিংবা হঠাৎ ক্লান্ত হয়ে পড়া—এসবই বুঝিয়ে দেয় 'হৃদয়' যন্ত্রণা নিয়ে বিশেষভাবে ভাবার সময় এসে গিয়েছে। আমাদের হৃদযন্ত্র সুস্থ আছে কিনা, ব্যায়াম করলে হার্ট ঠিকমতো কাজ করছে কিনা—এগুলো বোঝার জন্য একটি বিশেষ পরীক্ষা করা হয়, যার নাম টি.এম.টি (Treadmill Test)।

টি.এম.টি (T.M.T) টেস্ট কী?

টি.এম.টি টেস্ট আসলে একটি স্ট্রেস টেস্ট। শরীরকে একটু চাপ দেওয়া হয়, আর দেখা হয় সেই সময়ে হার্ট ঠিকমতো কাজ করছে কিনা। সাধারণ অবস্থায় অনেক সমস্যা ধরা পড়ে না, কিন্তু ব্যায়ামের সময় হার্টকে বেশি কাজ করতে হয়, তখন আসল ছবিটা স্পষ্ট হয়।

কীভাবে এই টেস্ট করা হয়?

1. রোগীকে প্রথমে ইসিজি (ECG) মেশিনের সঙ্গে কানেক্ট করা হয়।

2. এরপর ট্রেডমিল মেশিনে ধীরে ধীরে হাঁটতে বলা হয়।

3. তারপর হাঁটার স্পিড বাড়ানো হয়।

4. এই পুরো সময়টাতেই হার্টবিট, রক্তচাপ ও ইসিজি পর্যবেক্ষণ করা হয়।

5. রোগী অতিরিক্ত অস্বস্তি অনুভব করলে বা ডাক্তার প্রয়োজন মনে করলে টেস্ট সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।

কারা এই টেস্ট করাবেন?

1) যাদের বারবার বুকে ব্যথা হয়

2) হাঁটলে বা সিঁড়ি উঠলে শ্বাসকষ্ট হয়

3) ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা ওবেসিটির সমস্যা আছে

4) হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে

5) যারা নিয়মিত চেকআপে হার্টের ঝুঁকি সম্পর্কে জানতে চান

টি.এম.টি টেস্ট কেন জরুরি?

হার্টে রক্ত সঞ্চালন স্বাভাবিক আছে কিনা, কোনো ধমনীতে ব্লকেজের ঝুঁকি আছে কিনা, রোগীর ব্যায়াম সহ্য করার ক্ষমতা কেমন বোঝা যায়।

টি.এম.টি টেস্ট একটি সহজ, নিরাপদ পরীক্ষা। খরচও প্রায় সকলের সাধ্যের মধ্যেই পড়ে। সময়মতো এই টেস্ট করলে হৃদরোগের ঝুঁকি কমানো যায় এবং চিকিৎসা শুরু করতেও সুবিধা হয়। তাই আপনার হার্ট কেমন আছে জানতে, এই টেস্ট হতে পারে আপনার জন্য একটি সঠিক পদক্ষেপ।

Share this:

Comments

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar